পুঠিয়ায় প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণ: ক্ষোভে ফুসছেন এলাকাবাসি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুঠিয়ায় প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণ: ক্ষোভে ফুসছেন এলাকাবাসি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

পুঠিয়ায় প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণ: ক্ষোভে ফুসছেন এলাকাবাসি

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
পুঠিয়ায় এক প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণে ক্ষোভে ফুসছেন এলাকাবাসি

রাজশাহীর পুঠিয়ায় এক প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণে ক্ষোভে ফুসছেন এলাকাবাসি। রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়ায় সরকারি খালের জমি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্হানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

পড়ুন>>চালু হলো গুগলের চ্যাটবট ‘বার্ড’

ওই ঘর নির্মাণের ফলে, এলাকার পানি ওই খাল (দাড়া) দিয়ে নিষ্কাশন ব্যাপক ভাবে বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

এবছরের (২০২৩ সাল) ফেব্রুয়ারি মাস থেকে ঘরের কাজ শুরু করে একই বছরের মার্চ মাসে শেষ করে ওই ঘরের কাজ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, ৬নং জিউপাড়া ইউপির ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা থেকে যে খাল (দাঁড়া) টি বাঙাল পাড়ার দিকে গেছে।

ওই খালটি ধোপাপাড়া গ্রামের চাউল মিল মালিক ও ব্যবসায়ী মৃত, আঃ কুদ্দুসের ছেলে, মোঃ কায়েম উদ্দিন সাগর আরসিসি পিলার দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, নিজ জমি ও সরকারি খালের জমি দখল করে ঘর নির্মাণ করেছেন।

পড়ুন>>রাজশাহী মহানগরীতে চোরাই মোটর সাইকেলসহ চোর আটক

এতে করে বর্ষাকালে ওই খাল দিয়ে ওই এলাকার পানি নিষ্কাশন ব্যাপক ভাবে ব্যহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

খালের মধ্যে ঘর নির্মানের কারণে এলাকাবাসির মধ্যে ক্ষোভও দেখা গেছে। এই বিষয়ে এলাকাবাসির মধ্যে কেউই ভয়ে প্রকাশে মুখ খুলতে চাচ্ছেনা।

খালের ভিতর ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে কায়েম উদ্দিন (সাগর) বলেন, আপনারা দেখেন আমি আমার জমিতে ঘর নির্মাণ। আর অল্প একটু সরকারের জমিতে ঘর আছে। ঘরের অল্প একাংশ আছে সরকারি জমিতে।

এছাড়া পুরো ঘরই আমার জমিতে আছে। আর যদি কখনো সরকারের সমস্যা হয় তাহলে ঘর ভেঙ্গে সরকারকে ছেড়ে দিবো।

এই বিষয়ে জানতে চাইলে স্হানীয় ইউপি সদস্য মোঃ শামিম হোসেন বলেন, বিষয়টা আমি নিজেও জানি, আবার অনেকেই আমাকে বলেছেন। ঘর নির্মাণের সময় আমি সাগরকে নিষেধ করেছি। তবুও সে খালের মধ্যে ঘর নির্মান করেছে।

এই বিষয়ে জানতে মুঠোফোন যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, নুরুল হাই মোহাম্মাদ আনাছ তিনি বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। গ্রামবাসিরা যদি অভিযোগ দেয় তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

One response to “পুঠিয়ায় প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণ: ক্ষোভে ফুসছেন এলাকাবাসি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!